NNTV
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে লিমন-বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নিমার্ণের ঘোষণা

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির টেম্পা ক্যাম্পাসে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃষ্টি ও লিমনের স্মৃতিচারণ করে ভার্সিটির প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন বলেন, সামনের সপ্তাহে ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানেও বৃষ্টি ও লিমনকে স্মরণ করা হবে আনুষ্ঠানিকভাবে। শুধু তাই নয় বৃষ্টি ও লিমনকে চিরস্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তার মধ্যদিয়ে এই ভার্সিটিতে অধ্যয়নকালে নিহত সবাইকে স্মরণ করা হবে।

শুক্রবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রনিস্টার। তবে লিমন ও বৃষ্টিকে হত্যার উদ্দেশ্য এখনো উদঘাটন করা যায়নি বলে জানান তিনি।

গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে একই সেতুর পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয় নাহিদা বৃষ্টির মরদেহ। লিমনের পরিচয় দ্রুত শনাক্ত হলেও বৃষ্টির মরদেহ শনাক্তে চার দিন সময় লাগে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল সকাল থেকে দুজনই নিখোঁজ ছিলেন। জামিল লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। দুই বছর আগে তারা আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান।

বৃষ্টির মরদেহ শনাক্তের পর শুক্রবার বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা ফুল হাতে নীরবে শ্রদ্ধা জানান। লিমন ও বৃষ্টির ছবি রেখে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এদিকে লিমনের মরদেহ ২ মে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মরদেহ দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বৃষ্টির মরদেহও একই ফ্লাইটে পাঠানোর চেষ্টা চলছে।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড, তথ্য গোপন ও মরদেহ গুমের অভিযোগ আনা হয়েছে। শেরিফ চাদ ক্রনিস্টার জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

1

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

2

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

4

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

5

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

6

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

7

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

8

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

9

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

10

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

11

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

12

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

13

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

14

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

15

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

16

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

17

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

18

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

19

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

20