NNTV
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

নরসিংদীর পলাশে বিএনপির আয়োজিত আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালে যুদ্ধে অংশ নেয়নি, বরং পরবর্তীতেও বারবার পালিয়ে গেছে। সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
আজ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় মঈন খান বলেন, ুশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি অভিযোগ করেন, ুবিগত ১৭ বছর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, ভ্রান্ত রাজনৈতিক শিক্ষা গ্রহণের জন্য নয়।”
দেশের অর্থনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ু১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে। জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেছিলেন।”
জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রশংসা করে তিনি বলেন, ুদেশ ও জনগণের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাভিত্তিক এবং দেশপ্রেমের রাজনীতি।”
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গেও বক্তব্য দেন মঈন খান। তিনি বলেন, ুআজ আমরা যে ফুড সিকিউরিটির কথা বলি, তার ভিত্তি গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রায় ৫০ বছর আগে তিনি প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।”
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল,পলাশ বিএনপি নেতা মো:  সোহেল রানা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

1

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

2

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

3

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

6

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

7

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

8

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

9

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

10

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

11

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

12

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

13

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

14

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

15

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

16

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

17

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

18

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

19

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

20