NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে ।  ১ ভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার  দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়েছে  র্অথাৎ প্রতি এক ভরি স্বর্ণের পরবে ২ লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা। 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার স্বর্ণের সঙ্গে রুপার দাম আরও বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

1

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

2

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

3

স্বর্ণ ও রুপার দাম কমেছে

4

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

5

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

6

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

7

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

8

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

9

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

10

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

11

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

12

নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জ

13

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

14

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

15

নির্বাচনে ভোট ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ

16

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

17

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

18

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

19

ইউরোপ-আমেরিকায় রপ্তানি হবে সাতক্ষীরার আম

20