NNTV
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

 আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ।

নিহত আবুল খায়ের পাটোয়ারী (৩০) চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবুল খায়েরের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের প্রতিবেশী আব্দুল মোতালেব হোসেন জানান, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রবিবার ভোরে গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে সাভার থানা থেকে ফোন পেয়ে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, সোমবার দুপুরে দুই ব্যক্তি অটোরিকশায় করে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করলে তারা মরদেহ রেখে চলে যান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে উলাইল এলাকায় অটোরিকশা চুরির সন্দেহে আবুল খায়েরকে আটক করে কয়েক দফা মারধর করা হয়। পরে তাকে একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে গিয়েও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আটক গ্যারেজ মালিক নুরুজ্জামান দাবি করেন, স্থানীয় কয়েকজন অটোরিকশাচালক ওই যুবককে তার গ্যারেজে নিয়ে আসেন এবং সেখানে তাকে মারধর করেন। পরে তিনি একজন চালকের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক মৃত ঘোষণা করার পর আতঙ্কে সেখান থেকে চলে আসেন বলে দাবি করেন তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ এবং গ্যারেজ মালিক নুরুজ্জামানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

1

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

2

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

3

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

4

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

5

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

6

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

7

"তফসিল ঘোষনার পর নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

8

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

9

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

10

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

11

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

12

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

13

চরম দারিদ্রতাকে পাশ কাটিয়ে গড়ে উঠছে ফুটবলের নগরী কুড়িগ্রা

14

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

15

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

16

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

19

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

20