NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

ববি দেওল জানান, শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনায় তৈরি ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করা তার জন্য বিশেষ অভিজ্ঞতা।

গতবছর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে আরিয়ান নিজের মেধার স্বাক্ষর রাখলেও শুটিং সেটে তার কড়া শাসন ও ‘পারফেকশনিস্ট’ মনোভাব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী গৌতমী কাপুর। 

সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরিয়ান খানের পরিচালনা এবং জ্যেষ্ঠ অভিনেতা ববি দেওলের বিরক্ত হওয়ার নেপথ্য কারণ শেয়ার করেন।

গৌতমী কাপুর জানান, সিরিজের স্ক্রিপ্ট রিডিং সেশনের দিন তিনি প্রথম আরিয়ানকে দেখেন। সেখানে প্রায় ২৫ জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন। এত সব সিনিয়র শিল্পীর মাঝে একজন তরুণ পরিচালক কীভাবে কাজ সামলাবেন, তা নিয়ে অনেকের কৌতূহল ছিল। কিন্তু আরিয়ান কথা বলা শুরু করতেই সবাই অবাক হয়ে যান। প্রতিটি চরিত্র নিয়ে আরিয়ানের স্বচ্ছ ধারণা দেখে মুগ্ধ হন গৌতমী

তিনি বলেন, যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছে এবং পরিচালনা করছে, এই বয়সেই তার এমন পরিপক্কতা সত্যিই অবিশ্বাস্য।

আরিয়ান কাজে এতটাই খুঁতখুঁতে যে, মনের মতো শট না হওয়া পর্যন্ত তিনি ছাড় দিতেন না। 

অভিনেত্রী জানান, একেকটি শটের জন্য ১০ থেকে ১৫ বার পর্যন্ত রিটেক নিতে হতো। এই তালিকায় ছিলেন অভিজ্ঞ অভিনেতা ববি দেওলও। ববি দেওল সেটে অত্যন্ত বিনয়ী ও শান্ত থাকলেও আরিয়ানের এই ‘পারফেকশন’-এর নেশায় তিনি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলতেন। 

গৌতমী বলেন, ১০-১৫ বার রিটেক দিলে যে কারোরই ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। ববি দেওলও মাঝে মাঝে বিরক্ত হতেন, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় আরিয়ান খানের। মুক্তির আগে থেকেই তার পরিচালনা ক্ষমতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। তবে প্রথম সিরিজের সাফল্যের পর সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়ে গেছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

1

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

2

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

3

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

4

বগুড়ায় জ্বালানি তেল সংকটের অযুহাতে

5

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

6

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

7

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

8

ঠাকুরগাঁয় ফের শীতের তীব্রতা বাড়লো

9

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

10

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

11

মাদারীপুরে বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চে

12

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

13

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

16

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

17

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

18

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

19

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

20