NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

আদালত যেসব ব্যক্তিকে ফেরারি বা পলাতক আসামি হিসাবে ঘোষণা করেছেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি পদে থেকে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও প্রার্থী হতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকা ব্যক্তিরাও ভোট করতে পারবেন না। তবে তারা নিজ পদ থেকে পদত্যাগ করলে প্রার্থী হতে পারবেন। 

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারবেন। কেউ তিনটির বেশি আসনে প্রার্থী হলে তার সবকটি মনোনয়নপত্র বাতিল হবে। এ নির্বাচনে যারা প্রার্থী হবেন, তারা নিজে অথবা তার প্রস্তাবক বা সমর্থক সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সশরীরে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। 

কারা প্রার্থী হতে পারবেন : পরিপত্রে কারা প্রার্থী হতে পারবেন, তাদের যোগ্যতাই বা কী হবে, তা উল্লেখ করা হয়েছে। একইভাবে কারা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য, তার বিবরণও দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংবিধানের ৬৬(১)(২) ও আরপিওর ১২(১) অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে পরিপত্রে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স ২৫ বৎসর পূর্ণ হলে তিনি প্রার্থী হতে পারবেন। তবে কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক ঘোষিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। 

যারা প্রার্থী হওয়ার যোগ্য নন, তাদের মধ্যে রয়েছে উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি; দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হইতে অব্যাহতি লাভ না করে থাকলে; কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে; নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর পার না হয়ে থাকলে।

১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিরাও প্রার্থী হতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরে যাওয়ার তিন বছর পার না হলে তিনিও প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। এছাড়া দুর্নীতির কারণে প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হওয়ার পর পাঁচ বছর পার না হলে এবং ঋণখেলাপি ও টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সরকারের বিভিন্ন সেবার বিল খেলাপিরাও প্রার্থী হতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

1

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

2

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

3

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

4

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

5

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

6

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

7

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

8

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

9

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

10

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

11

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

12

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

13

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

14

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

15

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

16

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

17

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

18

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

19

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

20