NNTV
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার ৩৯

গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টার এই ঝটিকা অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকায় অপরাধীদের আনাগোনা রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে অভিযান চালানো হয়। মোট ৪টি পৃথক অভিযানে এই সাফল্য আসে।

মহানগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো এবং ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে ৩০ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকা ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত ৩৯ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জিমএমপির সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, "মাদক, ছিনতাই এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মহানগরের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে এই ধরণের বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এটি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


সদর থানা এলাকায় পুলিশের এই আকস্মিক ও শক্তিশালী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে মাদকসেবী ও ছিনতাইকারীদের গ্রেফতার করায় এলাকাভিত্তিক অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন সচেতন মহল।





এনএন টিভি / রাজু হোসেন 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর আটক

1

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

4

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

5

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

6

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

7

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

8

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

9

মির্জা ফখরুলের মতে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে

10

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

11

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

12

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

13

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

14

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

15

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

16

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

17

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

18

রাজধানীতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত

19

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

20