NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘হানওয়া অ্যারোস্পেস’র একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেজিয়ন শহরের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিষ্ঠানটি অস্ত্র, কামান ব্যবস্থা ও মহাকাশ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উৎপাদন করে। দেজিয়নের কারখানাটিতে উন্নত অস্ত্র প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

হানওয়া অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সন জায়ে-ইল জানান, রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত একটি যন্ত্র পরিষ্কারের সময় বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে রয়ে যাওয়া বিস্ফোরক পদার্থ পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

1

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

2

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

3

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

4

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

5

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

6

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

7

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

8

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

9

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

10

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

11

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

13

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

14

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

15

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

16

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

17

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

18

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

19

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

20