NNTV
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে একযোগে ১২টি বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে একযোগে ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু’টি বিল পাস হয়েছে।

পাশাপাশি ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে  এসব বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বিলগুলো উত্থাপন করেন।

সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে যেসব বিল পাস হয়, সেগুলো হলো-‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’, ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’।

অন্যদিকে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং একই অধ্যাদেশ রহিত করে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করা হয়।

এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

1

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

2

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা

3

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

4

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

5

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

6

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

7

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

8

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

9

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

10

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

11

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

12

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

13

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

14

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

15

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

16

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

17

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

18

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20