NNTV
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কানাডার কোচ হলেন মন্টি দেসাই

কানাডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন ভারতীয় মন্টি দেসাই। এর আগে আফগানিস্তান ও নেপালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন দলের কোচ হিসেবে ২০ বছরের অভিজ্ঞতা আছে ৫১ বছর বয়সী মন্টি দেসাইয়ের। 

নেপালের দায়িত্বে থাকাকালে কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য পেয়েছেন তিনি। তার অধীনে ওয়ানডে মর্যাদা ফিরে পায় নেপাল। পাশাপাশি আইসিসির একাধিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। 

কানাডার কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত ভারতের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করা দেসাই। তিনি বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিতবোধ করছি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ। কানাডায় কাজের আগের অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমার। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের প্রসারে সহযোগী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেপাল ও আফগানিস্তানের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস-শৃঙ্খলা এবং নির্ভীক মানসিকতা থাকলে কি-কি অর্জন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কানাডারও ভালো সুযোগ আছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা যায়।’

এক বিবৃতিতে কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি অরবিন্দর খোসা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো পারফরমেন্স, পেশাদারিত্ব এবং নতুন উদ্যমের মাধ্যমে ক্রিকেট কানাডার অবস্থান পুনরুদ্ধার করা। মন্টি দেশাইকে নিয়োগ দেওয়া এই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ। সহযোগী দেশগুলোর সঙ্গে বিশেষ করে নেপাল ও আফগানিস্তানের সঙ্গে তার অভিজ্ঞতা প্রমাণ করে, কিভাবে নেতৃত্ব-শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে বদলে দিতে পারেন দেসাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

1

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

2

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

3

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

4

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

5

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

6

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

7

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

8

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

9

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

10

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

11

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

12

জ্বালানি সংকট নিরসনে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ

13

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

14

হায়দরাবাদ ছেড়ে মুম্বাই যাচ্ছেন আল্লু অর্জুন

15

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

16

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

17

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

18

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

19

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

20