NNTV
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাফিয়ে সংসদে কক্ষে ঢুকলেন নবনির্বাচিত এমপি মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার তীব্র যানজটের কারণে এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে দেরি হয়ে যায় অনেকের। নির্ধারিত সময় অতিক্রম করায় দ্রুততার সঙ্গে লাফিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় নবনির্বাচিত এমপি এহসানুল হক মিলনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সময় বাঁচাতে এহসানুল হক মিলন কার্যত দৌড়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। যানজটের কারণে একাধিক অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিও নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন এর শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং অনুষ্ঠানটি নির্ধারিত সূচি অনুযায়ীই সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

1

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

2

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

3

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

4

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

5

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

6

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

7

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

8

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

9

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

10

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

11

গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

12

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

13

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

14

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

15

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

16

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

17

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

18

রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রে

19

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

20