NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। তারেক রহমান তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত করেন।

বাসসের খবরে বলা হয়, এর আগে যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রথমবার বৈঠক হয় তারেক রহমানের। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন।

যুক্তরাজ্যে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবারই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্

1

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

4

ইরানের টিকে থাকার পরিকল্পনা

5

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

6

খালেদা জিয়া বিএনপির মূল কারিগর : মির্জা ফখরুল

7

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

8

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

9

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

10

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইউক্রেনকে ইরানের হুঁশিয়া

11

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

12

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

13

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

14

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

15

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

16

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

17

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

18

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

19

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

20