NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক।  কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রমে সহায়তা দেওয়ার সুযোগও নেই। 

বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন এবং গ্রাহকের হিসাবের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। যা প্রজ্ঞাপন জারি তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়, বৈদেশিক বিনিময় হার ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) ব্যবস্থায় অর্থ পরিশোধ ও নিষ্পত্তি, বৈদেশিক মুদ্রার হিসাব, ওপেন পজিশন (ব্যাংকের কাছে ডলার ধরে রাখা বিদ্যমান বৈদেশিক মুদ্রা) সীমা, নস্ট্রো হিসাবের সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন, সোয়াপ এবং আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ঝুঁকি হেজিংসংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমে সমন্বিত নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেন এর ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিপত্রে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা অর্জনের উদ্দেশে বাংলাদেশ থেকে, বাংলাদেশে বা বাংলাদেশের ভেতরে লেনদেন অনুমোদিত নয় বলে জানানো হয়। পরবর্তীতে ১২ অক্টোবর ২০২২ তারিখে ব্যাংকগুলোকে এ ধরনের লেনদেন প্রতিরোধ ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ভার্চুয়াল মুদ্রা স্বীকৃত মুদ্রা নয়। এসব সম্পদের বিপরীতে কোনো সার্বভৌম রাষ্ট্রের নিশ্চয়তা নেই। ফলে এর মূল্য দ্রুত ওঠানামা করতে পারে এবং বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়তে পারেন।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির (ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা) ব্যবহার নিষিদ্ধ হলেও অনলাইননির্ভর এ মুদ্রার ব্যবহার বেড়েই চলেছে। সম্প্রতি ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেনালাইসিস ১১৭ দেশের তথ্য বিশ্লেষণ করে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘দ্য ২০২৬ জিওগ্রাফি অব ক্রিপ্টো রিপোর্ট’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, এ বছর তৃণমূল পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৫৬তম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ষষ্ঠ, পাকিস্তান ২৫তম ও শ্রীলঙ্কা ৮২তম অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

1

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

4

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

5

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

6

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

7

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

8

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

9

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে টিকটকের ৪০০ মিলিয়ন ডলার জরি

10

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

11

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

12

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

13

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

14

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

15

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

আজ বিশ্ব সাইকেল দিবস

17

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

18

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

19

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

20