NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-কে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। পরিবারের দাবি, এমন গুজব শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং সংকটময় সময়ে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে তাদের।

বর্তমানে গুরুতর অসুস্থ কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে ভারতে নেওয়া হয়। সঙ্গে গেছেন তার মা ও দুই ভাই।

কারিনার শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ জানান, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এরপর  লিভারের চিকিৎসা শুরু হবে। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। এ জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় কায়সার হামিদ বলেন, ‘আমরা যেকোনো সময় মরে যেতে পারি। এরপরও মৃত্যুর মতো বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা করা উচিত নয়। পরিবার এমনিতেই উদ্বেগে আছে। এখন আমাদের মানসিক সাপোর্ট প্রয়োজন।’

এদিকে, কারিনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই গুজব ছড়ানো বন্ধে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনার মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী

1

মোহাম্মদপুর আদাবরে ১৮ চাঁদাবাজি গ্রুপ, পুলিশের অভিযান

2

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

3

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

4

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

5

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

6

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

7

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

8

ড. আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি করার দাবিতে নরসিংদী সহ সারা দ

9

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

10

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

11

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

12

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, সময় ৪৮ ঘণ্টা

13

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

14

আজ ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত দিবস

15

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

16

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

17

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

18

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

19

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

20