NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামে একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, বুধবার বিকেল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ শুক্রবার সকালে বাড়ির পাশের খালে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পুলিশ মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে একমাত্র সন্তানের মৃত্যুতে মা শাকিলা বেগম কান্নায় ভেঙে পড়েন। সন্তানহারা মায়ের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলে সাজ্জাদের মা দোকানে গেলে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পাড়ে যায়। অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

1

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

2

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

3

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

4

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

5

লন্ডনের নাইটক্লাবে হামলার জেরে আইভান টনির বিরুদ্ধে মামলা

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

8

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

9

যে দোয়া আল্লাহ খুব পছন্দ করেন

10

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল

11

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

12

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

13

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

14

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

15

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

17

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

18

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

19

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

20