NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে ২০১২ সালে হাইকোর্ট এলাকা থেকে  অপহরণের পর গুমের ঘটনা ঘটে। ওই ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, ওই ঘটনায় ফজলুর রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে।

আজ শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. শফিকুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি ও তার টিমের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের মাধ্যমেই পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

1

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

2

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ই

3

আজ মহান স্বাধীনতা দিবস

4

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

5

‘এলিয়েনদের জন্য’ ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র

6

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

7

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

8

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

9

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

10

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

11

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

12

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

13

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

দেশের প্রতিটি মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

16

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

17

চলতি মাসের প্রথম ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

18

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

19

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

20