NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

 ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁয়ে ফেললেন ফুটবল ইতিহাসের আরেক অনন্য মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম ফুটবলার, যার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৫০।

বুধবার সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন সিআর সেভেন।

সৌদি প্রো লিগে দামাকের মাঠে ২-১ ব্যবধানে জয় পায় আল নাসর। সেই ম্যাচে জাল খুঁজে নেওয়ার মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন ৯৬০-এ, ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে যান পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর গোলেই লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আল নাসর। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

ম্যাচের পঞ্চম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নিজের চিরচেনা ‘সিউ’ উদযাপনে মাতেন তিনি।

৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসরের জয় ঠেকাতে পারেনি। এই গোলের সুবাদে ১৬ ম্যাচে ১৬ গোল করে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের শীর্ষস্থান আরও দৃঢ় করেন রোনালদো।

এই গোল রোনালদোর ব্যক্তিগত অর্জনেও যোগ করেছে নতুন অধ্যায়। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬ গোল করে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল বিদেশি গোলদাতা হয়ে উঠেছেন তিনি। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর স্ট্রাইকার আব্দেররাজাক হামদাল্লাহকে।

এছাড়া আল নাসরের ইতিহাসে দেশি ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তৃতীয় স্থানে রয়েছেন। তার ওপরে আছেন মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল) এবং কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

1

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

2

হাইকোর্টে ১২ কার্যদিবসে নিষ্পত্তি ৬২ হাজারের বেশি পুরোনো মাম

3

মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

4

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

5

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

6

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

7

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

8

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

9

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

10

প্রায় ৮ লাখ কর্মকর্তা থাকবেন নির্বাচনী দায়িত্বে

11

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

12

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

13

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

14

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

15

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

16

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

17

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

18

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

19

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

20