NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাবেক স্ত্রীর বাসায় ঢুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

ঘটনার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ওই যুবক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানার কাট্টলী ছদু চৌধুরী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম বৈশাখী আকতার (২৯)। অভিযুক্ত যুবকের নাম জয়নাল আবেদীন, তিনি বৈশাখীর সাবেক স্বামী। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দুইজনই চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি বৈশাখী আকতার পুনরায় বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীন বৃহস্পতিবার রাতে সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বৈশাখীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, ছুরিকাঘাতের সময় বৈশাখীকে রক্ষার জন্য তার এক চাচা এগিয়ে এলে জয়নাল তাকেও ছুরিকাঘাত করেন। আহত চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন জয়নাল আবেদীনকে আটক করার চেষ্টা করলে তিনি নিজের পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে চিকিৎসার ব্যবস্থা নেয়। ঘটনার পর পুলিশ বৈশাখী আকতার হত্যার মামলায় জয়নাল আবেদীনকে গ্রেফতার দেখিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ পাসের ঢাকা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

1

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

2

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

3

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

4

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

5

ভালুকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

6

ঘন কুয়াশায় নৌরুটে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

7

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

8

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

9

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

10

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

11

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

12

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

13

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: আসাদুল হাবি

14

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

15

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

16

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে ইসদাইর ও গ

17

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

18

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

19

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

20