NNTV
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৪ স্কুলের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করলেন বিজয়-রাশমিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তটিকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা বেছে নিয়েছেন জনকল্যাণের পথ। 

বিয়ের রেশ কাটতে না কাটতেই এই তারকা দম্পতি তাদের পৈতৃক গ্রামের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন।

হায়দরাবাদের অদূরে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলার আচামপেট বিভাগে এই মহতী উদ্যোগের কথা জানান বিজয়। ‌‌‘দেবেরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মাধ্যমে এই বৃত্তি পরিচালিত হবে। এর আগে এই দম্পতি দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে অন্নদান এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন। 

রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এই দম্পতি বিজয়ের আদি বাড়ি থুমমানাপেটায় ফিরে ‘গৃহ প্রবেশ’ ও ‘সত্যনারায়ণ পূজা’ সম্পন্ন করেন। সেখানেই গ্রামবাসীর উচ্ছ্বাসের মাঝে শিক্ষার প্রসারে এই বড় পদক্ষেপের কথা জানান তারা।

মঞ্চে যখন বিজয় এই ঘোষণা দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী রাশমিকা মান্দানা এবং মা মাধবী দেবেরকোন্ডা। 

প্রিয় তারকাদের কাছ থেকে এমন উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি আজ ৪ মার্চ সন্ধ্যায় হায়দরাবাদে একটি রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন বলে জানা গেছে। যেখানে বিনোদন জগতের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

1

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

2

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

5

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

6

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

7

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

8

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

9

হ্যালোইন উৎসবকে ঘিরে জার্মানি-ফ্রান্সে ‘জেন-জি’ বিক্ষোভ, সহি

10

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

11

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

12

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

13

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

14

মাদারীপুরে বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চে

15

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

16

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

17

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

18

পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট বিতরণ করেছে ডিএনসিসি

19

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

20