NNTV
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

পেরুর দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে অনুভূত শক্তিশালী এই ভূমিকম্পে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


দেশটির কর্তৃপক্ষ প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আপাহুয়াচো শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং রাজধানী লিমা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৯ কিলোমিটার।

তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (আইজিপি) ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে জানিয়েছে। তাদের হিসাবে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে।

প্রাথমিক হিসাবে ভূমিকম্পে অন্তত ২২টি বাড়ি, ছয়টি স্কুল এবং ১২টি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

জরুরি উদ্ধার ও সহায়তা দলকে আন্দিজ পর্বতমালার পুকিও ও কোরাকোরা শহরে পাঠানো হয়েছে।

পেরুর সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিতে কোরাকোরার আশপাশের পাহাড় থেকে পাথর ও মাটি ধসে পড়তে দেখা গেছে। আয়াকুচো অঞ্চলের কোরাকোরা ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের শহর। শহরটির জনসংখ্যা প্রায় ১০ হাজার।

কোরাকোরার মেয়র ইয়োনি ওদোন রাষ্ট্রীয় টেলিভিশনকে ফোনে বলেন, স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে ভূমিকম্পটি মাঝারি থেকে শক্তিশালী মাত্রায় অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ৪.২ মাত্রার একটি আফটারশক অনুভূত হয় বলে জানিয়েছে আইজিপি।

ভূমিকম্পের কম্পন কুসকো, আরেকুইপা এবং রাজধানী লিমাতেও অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত জুন থেকে দক্ষিণ আমেরিকার এ অঞ্চলে এটি তৃতীয় বড় ধরনের ভূমিকম্প। গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি বড় ভূমিকম্পে ৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শি

1

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

2

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বগুড়া সিটি করপোরেশন

3

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

4

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্

5

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

6

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

7

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

8

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

9

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

10

দিনাজপুরে মা-মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

11

ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৪ জন গ্রেপ্তার

12

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

13

নবম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচার

14

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

15

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

16

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞা

17

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়া

18

গাজায় মানবেতর তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনির বসবাস

19

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

20