NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

সাত বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর টানটান উত্তেজনা নিয়ে আবারও সেই চিরচেনা পুলিশের পোশাকে ফিরছেন বলিউড নবাব সাইফ আলি খান। ‘স্যাক্রেড গেমস’-এর সারতাজ সিংয়ের সেই তেজ আর দুর্ধর্ষ অভিনয়ের স্মৃতি যখন ভক্তদের মনে আজও অমলিন, ঠিক তখনই নেটফ্লিক্সের পর্দায় নতুন ভাবে ঝড় তুলতে আসছে তার অভিনীত ছবি ‘কর্তব্য’। আগামী ১৫ই মে পুলকিত পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এই সিনেমাটি  মুক্তি পাবে।

সিনেমাটিতে সাইফ আলি খান পবন চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন পুলিশ অফিসার। তার দায়িত্বে থাকাকালীন গুলিবিদ্ধ হওয়া এক সাংবাদিককে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ বাড়তে থাকায়, পবন একটি ঝুঁকিপূর্ণ অভিযানে জড়িয়ে পড়েন, যা প্রভাব ও প্রতারণার এক চক্রকে উন্মোচন করে।

তদন্তের পাশাপাশি তার ভাইয়ের সঙ্গে জড়িত একটি বিবাদের কারণে যখন তার পরিবার হুমকির মুখে পড়ে, তখন তার ব্যক্তিগত জীবনও এলোমেলো হতে শুরু করে। ছবিটিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন, মনীশ চৌধুরী এবং সৌরভ দ্বিবেদী।

ছবিটি সম্পর্কে সাইফ আলি খান বলেন, পবন এমন একজন মানুষ যে ক্রমাগত নিজের সঙ্গেই বোঝাপড়া করে চলে। তার বিশ্বাস অনুযায়ী কোনটা সঠিক, তার কাছে কী প্রত্যাশা করা হয় এবং তাকে কী রক্ষা করতেই হবে এ নিয়ে চলে দ্বন্দ্ব। 'কর্তব্য'-এর প্রতি আমাকে যা আকৃষ্ট করেছে তা হলো, এটি কোনো সহজ উত্তর দেয় না; এটি আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে এবং আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে। যখন প্রতিটি সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত মূল্য দিতে হয়, তখন আপনি কী করতেন।

তিনি আরও যোগ করেন, পুলকিত এবং পুরো কলাকুশলী দলের সঙ্গে কাজ করা এই যাত্রাকে আরও আকর্ষণীয় এবং রোমাঞ্চকর করে তুলেছে। 'কর্তব্য'-এর মতো একটি বহুমাত্রিক প্রকল্পে প্রথমবারের মতো রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করাটা বিশেষভাবে উত্তেজনাপূর্ণ ছিল। পরিচালক পুলকিত ছবিটিকে নৈতিক দ্বিধা এবং মানবিক দ্বন্দ্বের একটি অন্বেষণ হিসেবে বর্ণনা করেছেন।

এই অভিনেতা আরও বলেন, ‘কর্তব্য’ এমন এক গল্প যা ধূসরতার মাঝে বিদ্যমান, যেখানে প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য রয়েছে এবং নিশ্চয়তা সর্বদা নাগালের বাইরে থাকে। আমরা একটি বাস্তবসম্মত, আবেগঘন পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম। যা অপরাধের উপরিভাগের বাইরে গিয়ে এর মূলে থাকা মানবিক দ্বন্দ্বকে খুঁজে বের করে।

তিনি আরও যোগ করেন,  সিনেমাটিতে সকল অভিনেতা তাদের চরিত্রে অসাধারণ গভীরতা এনেছেন এবং সাইফ আলি খান একটি গভীর দ্বন্দ্বপূর্ণ চরিত্রে অসাধারণ সংযম দেখানোর মাধ্যমে, চলচ্চিত্রটি দর্শকদের ভাবতে উৎসাহিত করে তুলেছে। ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকলে ন্যায়বিচারের প্রকৃত অর্থ কী। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের সঙ্গে আমার দ্বিতীয় এই কাজটি অত্যন্ত সন্তোষজনক এবং আমরা বিশ্বজুড়ে দর্শকদের কাছে এই গল্পটি পৌঁছে দিতে পেরে উচ্ছ্বসিত।

একটি চরিত্রনির্ভর ক্রাইম ড্রামা হিসেবে বর্ণিত, কর্তব্য একটি উত্তেজনাপূর্ণ তদন্তমূলক প্রেক্ষাপটে বিবেক, ন্যায়বিচার এবং পরিণতির মতো বিষয়গুলো উঠে আসবে। ট্রেলারটিতে এমন এক নৈতিকভাবে জটিল জগতের পরিচয় দেওয়া হয়েছে, যেখানে কর্তব্য, ক্ষমতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের সংঘাত ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

1

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

2

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

3

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

4

মোহাম্মদপুর আদাবরে ১৮ চাঁদাবাজি গ্রুপ, পুলিশের অভিযান

5

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

6

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

7

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

8

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

9

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

10

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

11

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

12

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

13

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

14

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

15

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যালেক্সি লিখাচে

16

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

19

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

20