NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর নেই

মাদারীপুরে প্রবীণ সাংবাদিক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান,মাদারীপুর সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র  "দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকা'র সম্পাদক, ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন।আজ বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....চাকরির সুবাদে নব্বই এর দশকে মাদারীপুরেআসেন ইয়াকুব খান শিশির। মাদারীপুরের জলপথ, মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এখানেই পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন অসংখ্য তরুণ সাংবাদিক, যারা আজ মাদারীপুরের সাংবাদিকতায় সক্রিয়, সত্য ও সাহসী ভূমিকা রেখে চলেছেন। এ কারণেই তিনি মাদারীপুরে পরিচিত ছিলেন তরুণ সাংবাদিকতার "রূপকার” হিসেবে।ইয়াকুব খান শিশির কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ছিলেন। তার অসংখ্য ছাত্র আজ সমাজের বিভিন্ন স্থানে সততার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।আজ বাদ যোহর মাদারীপুর প্রেসক্লাবের সামনে জেলা ঈদগাহ্ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ও স্মৃতিচারণ করেন।জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ জেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইয়াকুব খান শিশিরের মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

1

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

2

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

3

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

4

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

5

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

6

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

7

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

8

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

9

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

10

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

11

ড. আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি করার দাবিতে নরসিংদী সহ সারা দ

12

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

13

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

14

আগামী ২৬ জুন চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

15

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইউক্রেনকে ইরানের হুঁশিয়া

16

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

17

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

19

কলকাতায় অগ্নিকাণ্ড ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয়

20