NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

শীতে অনেকেই কানে ব্যথার সমস্যায় ভোগেন। যন্ত্রণার তীব্রতায় ঠিকমতো কাজ করা যায় না। বহু কারণে এ অঙ্গে ব্যথা হতে পারে। আপনি ধরতেও পারবেন না সমস্যার পিছনে ঠিক কী কারণ রয়েছে। তাই তো এমন ব্যথা হলে অধিকাংশেরই ভরসা সেই পেইন কিলার।

মনে রাখবেন কানে ব্যথার নানা কারণ আছে। ইনফেকশন হল প্রধান কারণ। আসলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জন্য অনেক ক্ষেত্রে শরীরে জটিলতা দেখা যায়। এছাড়া দেখা গেছে যে কিছু কিছু ভাইরাস থেকেও এ সমস্যা হতে পারে। তাই সচেতন আপনাকে থাকতেই হবে।

তবে সমস্যা যাই হোক না কেন কথায় কথায় ব্যথানাশক ওষুধ খাওয়া চলবে না। এমনকী অন্য ব্যথার ওষুধও নয়। কারণ এই ওষুধগুলো কিডনির ওপর গুরুতর প্রভাব ফেলে। তাই দেখে নিন ঘরোয়া উপায়ে সমস্যা সমাধানের-

১. ঠান্ডা ও গরম সেক: ওয়েবমেড জানাচ্ছে, যে কোনও ব্যথার ক্ষেত্রে ঠান্ডা ও গরম সেক দারুণ কার্যকরী হতে পারে। প্রথমে আপনি ঠান্ডা সেক দিন। তার কিছুক্ষণ পরে ওই জায়গায় গরম সেক দিতে পারেন। এর মাধ্যমে সেই জায়গায় রক্ত চলাচল ঠিকমতো হয়। ফলে ব্যথা কমে। তাই এ পদ্ধতি অবশ্যই ব্যবহার করুন।

২. চুইংগাম: ভাবছেন এ কি বলছি! যা পড়ছেন, তা ঠিকই। দেখা গেছে যে চুইংগাম চিবিয়ে নিতে পারলে কানের ভিতর চাপ কমে। সেই সঙ্গে ব্যথাও কমে যায়। তাই কানে ব্যথা হলেই চুইংগাম মুখে নিতে পারেন।

৩. উপর দিকে মুখ: উপর দিকে মুখ করে শুলে কানে ফ্লুইড বা তরল জমে না। ফলে কানে প্রেশার কমে। তাই চেষ্টা করুন মাথা উঁচু করে শুয়ে পড়ার। ব্যথা অনেকটাই কমবে আশা করা যায়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
 
কান শুধু শোনার ক্ষেত্রে সাহায্য করে না। বরং এই অঙ্গটি শরীরের ভারসাম্য রাখে। তাই কিছু সমস্যা বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন-
১. ব্যথা কোনও মতেই কমছে না
২. কানে কম শুনছেন
৩. মাথা ঘুরছে
৪. কান থেকে রক্ত বের হচ্ছে
৫. কান থেকে পুঁজ বের হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

1

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

2

অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জনের প্রাণহা

3

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় ৭জনের মৃত্যু, আহত ৩০

4

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

5

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

6

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

7

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

8

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

11

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

12

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

13

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

14

আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক তদন্ত শুরু ক

15

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

16

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

17

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

18

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

19

নারায়ণগঞ্জে মাদক মামলায় অর্থদণ্ডসহ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

20