NNTV
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. এমএ মান্নান। আজ শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা বেশি লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে করে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

1

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

2

আজ ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত দিবস

3

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

4

চরম দারিদ্রতাকে পাশ কাটিয়ে গড়ে উঠছে ফুটবলের নগরী কুড়িগ্রা

5

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

6

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

7

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

8

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

9

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

10

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

11

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

12

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

13

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

14

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

15

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

16

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

17

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

18

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

19

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

20