NNTV
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে । বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত এই আসর থেকে ফিফার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ বিলিয়ন (১৫২০ কোটি) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬১৬ কোটি ৩৬ লাখ টাকা।

 প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪-এ। সম্প্রসারিত টুর্নামেন্ট, যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্যিক বাজার, সম্প্রচারস্বত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি—সব হিসাব মিলিয়ে ফিফার আয় এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার। উচ্চমূল্য সত্ত্বেও টুর্নামেন্টের প্রায় ৯৯ শতাংশ টিকিট বিক্রি হয়ে যায়। বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চল থেকে ৫০ কোটির বেশি টিকিট আবেদন জমা পড়ে, যা বিশ্বকাপের প্রতি বৈশ্বিক আগ্রহেরই প্রমাণ।

টেলিভিশন দর্শকসংখ্যাতেও নতুন রেকর্ড গড়েছে এবারের আসর। যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার লড়াই দেশটির টেলিভিশন ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেনেছে। ম্যাচটি প্রায় ২ কোটি ৪০ লাখ দর্শক সরাসরি উপভোগ করেন।

তবে আর্থিক সাফল্যের পাশাপাশি নানা বিতর্কও ছিল এবারের বিশ্বকাপকে ঘিরে। টিকিটের উচ্চমূল্য, ভ্রমণ ও আবাসন ব্যয় এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সমালোচনা হয়। বিশেষ করে কয়েকটি দেশের সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশে জটিলতা এবং ইরান দলকে ঘিরে ভিসা ইস্যু আলোচনায় আসে।

এরই মধ্যে ভবিষ্যৎ বিশ্বকাপ নিয়েও ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

1

‎নারায়ণগঞ্জে অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

2

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

3

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

4

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

5

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

6

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

7

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

8

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যালেক্সি লিখাচে

9

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

10

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

11

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

12

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

15

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

16

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

17

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

18

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

19

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

20