NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি।

স্থানীয় সময় বুধবার (৪ ফেব্রুআরি) তিনি মিশর, ওমান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আরগচি পৃথক টেলিফোনে সবশেষ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

এর আগে আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের বিদ্যমান চ্যালেঞ্জ সমাধানের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং এই অঞ্চলের সব দেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক আলোচনা জোরদারের ওপর গুরুত্ব দেন।

এদিকে ফোনালাপের পর এক্মে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওমানের মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গর পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকের আয়োজন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় কেবলমাত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর আলোকপাত করা হবে, অন্য কোনও বিষয়ে আলোচনা হবে না। 

আরাগচি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন সিনিয়র কূটনীতিক মাজিদ তখত রাভানচি এবং কাজেম ঘরিবাদি। 

প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে, ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। নতুন দফার আলোচনা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তেহরানে অনুরোধে স্থানটি মাস্কাটে পরিবর্তন করা হয়েছে। 

আলোচনায় গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন-ইসরায়েলি যুদ্ধের আগে অনুষ্ঠিত পূর্ববর্তী দফাগুলেঅ বৈঠকে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

1

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

2

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

3

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

4

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

7

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

8

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

9

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

10

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

11

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

12

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

13

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

14

বিনিয়োগ বৃদ্ধিতে পাস হলো ইনভেস্ট আইন

15

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

16

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

17

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

18

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

19

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

20