NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

হ্যালোইন উৎসবকে ঘিরে জার্মানি-ফ্রান্সে ‘জেন-জি’ বিক্ষোভ, সহিংসতার শঙ্কা

হ্যালোইন উৎসবের সপ্তাহান্তে নতুন করে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশা থেকে দুই দেশেই বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে।

সম্ভাব্য নাশকতা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন দোকানপাটের জানালা ও প্রবেশপথ সুরক্ষিত করা হচ্ছে।

আজ শনিবার জার্মানিতে  প্রায় ৩০টি শহরে বিক্ষোভের জন্য দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও কোলোনের মতো বড় শহরেও কর্মসূচি পালনের কথা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে অতিরিক্ত কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য লুটপাট ও সহিংসতা এড়াতে কিছু বিলাসবহুল গয়না ও পোশাকের দোকান ইতোমধ্যে জানালা বন্ধ করে দিয়েছে।

জার্মানিতে ‘জেনজি রেগেল্ট!’ (জেন-জি সামলাবে) নামের একটি সংগঠনের নেতৃত্বে বিক্ষোভের প্রস্তুতি চলছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিদ্যালয়গুলোর জরাজীর্ণ অবস্থা, সরকারি ব্যয় সংকোচন এবং তরুণ প্রজন্মের স্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে আন্দোলনকারীদের।

এদিকে ফ্রান্সেও টানা কয়েক সপ্তাহের তরুণদের বিক্ষোভের পর নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার প্যারিসসহ বিভিন্ন শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটের জানালা সুরক্ষিত করতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

প্যারিসের ৪০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে। বিক্ষোভে মুখ ঢাকার মাস্ক পরার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহান্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করেছেন।

দুই সপ্তাহ আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে বিক্ষোভ ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক লুটপাট ও দাঙ্গায় রূপ নেয়। গত সপ্তাহেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

ফ্রান্সের চেম্বার অব কমার্সের সভাপতি অ্যালাঁ দি ক্রেসেনজো বলেন, ব্যবসায়ীরা শনিবারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তার ভাষায়, “দোকানিরা চাইছেন, শনিবারটা যেন দ্রুত পার হয়ে যায়।”

হ্যালোইনে অনেকের মুখোশ পরার বিষয়টি পরিস্থিতি আরও জটিল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

1

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

3

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

4

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

7

আবারও ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

8

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

9

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস

10

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

11

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

12

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

13

সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ফা

14

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

15

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

16

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

17

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

18

কানাডার কোচ হলেন মন্টি দেসাই

19

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

20