NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে দুই শতাধিক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে দূষিত পানীয় পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় এ খবর জানিয়েছেন।

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় পানির পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে।

মৃতদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই এলাকায় যে পানি আসে তা পান করেই মানুষজন অসুস্থ হয়েছে। ইন্দোরের বিধায়ক কৈলাশ বিজয়বর্গীয় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তবে চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ বলেন, আমি মৃত্যুর সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে একই এলাকার ২০০ এর বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগ্রহ করা পানির নমুনার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছি।

জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাছাড়া, পানি বিশুদ্ধ করার জন্য বাসিন্দাদের মাঝে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা পাইপলাইনের একটি ছিদ্র শনাক্ত করেছি যেখান থেকে পানি দূষিত হতে পারত; সেটি মেরামত করা হয়েছে।” এখন পর্যন্ত ৮,৫৭১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

পরিচ্ছন্নতার জাতীয় র‍্যাঙ্কিংয়ে গত আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোর। কিন্তু সেই শহরেই ডায়রিয়ার এই প্রাদুর্ভাব দেখিয়েছে যে, পরিচ্ছন্নতার সুনাম থাকার পরও নিরাপদ পানীয় পানি নিশ্চিতকরণে সতর্কতা বজায় রাখা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

1

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

2

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

3

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

4

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

5

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

6

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

7

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

8

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

9

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

10

ইরানের নেতা খামেনি নিহত

11

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

12

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

13

মোহাম্মদপুর আদাবরে ১৮ চাঁদাবাজি গ্রুপ, পুলিশের অভিযান

14

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

15

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

16

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

17

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

18

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

19

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

20