NNTV
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ।

বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য ২০২৫ সাল রীতিমতো রক্তাক্ত এক বছরে পরিণত হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, বছরজুড়ে মোট ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই ইসরায়েলের সেনা ও নিরাপত্তাকর্মীদের হাতে প্রাণ হারিয়েছেন বলে সংস্থাটি উল্লেখ করেছে।

নিউইয়র্কভিত্তিক সংস্থা সিপিজে গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো সাংবাদিক হত্যার রেকর্ড হলো। তাদের তিন দশকের বেশি সময়ের তথ্য সংগ্রহে ২০২৫ সাল এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ১২৯ জনের মধ্যে ৮৬ জনই ইসরায়েলের হাতে নিহত হয়েছেন। এদের ৬০ শতাংশের বেশি ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক।

সিপিজে আরও জানায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ইউক্রেন ও সুদানেও সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে। মোট ৩৯টি ঘটনায় ড্রোনের ব্যবহার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল গাজায় ২৮ জনকে ড্রোন হামলায় হত্যা করেছে। সুদানে দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস পাঁচজন সাংবাদিককে ড্রোন হামলায় হত্যা করেছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন চারজন সাংবাদিক।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যুদ্ধক্ষেত্রই নয়, দুর্নীতির খবর প্রকাশ করেও অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

সিপিজে বলছে, সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চল ও রাজনৈতিক অস্থিরতার দেশে কাজ করা গণমাধ্যমকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

সোর্সঃ এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

1

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

2

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

3

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

4

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

5

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

6

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

7

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

8

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

9

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

10

আজ থেকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে

11

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

12

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

13

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

14

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

15

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

16

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

17

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

18

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

19

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

20