NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মোহাম্মদ নুরুল আমিন জালিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর আহমেদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার আলম দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে পাহাড় কাটতে গেলে ডাম্পারের শ্রমিক মো. নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

জালিয়াপালং বিট অফিসার রোকনুজ্জামানের জানান, খবর পেয়ে বন বিভাগের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। শ্রমিকের মৃত্যর ঘটনার পর হেলাল উদ্দিন ডাম্পার নিয়ে পালিয়ে গেছে। 

ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, মাটির ব্যবসাসী হেলালের বিরুদ্ধে বনবিভাগের একাধিক মামলা রয়েছে। 

ঘটনা সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।  








মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

1

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

2

ইরানের টিকে থাকার পরিকল্পনা

3

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

4

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

5

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

6

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

7

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

8

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

11

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

12

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

13

ইসরায়েলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত

14

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

15

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

16

কঙ্গোতে গণকবর থেকে উদ্ধার ১৭১ মরদেহ

17

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

18

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

19

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

20