NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন : ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি):ভারতে পালিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সাহায্যকারীরা ।
ভারতের দুই নাগরিক সাহায্য করেছেন  তাঁদের পালাতে ,মেঘালয় পুলিশ ভারতীয় এই দুই নাগরিককে গ্রেপ্তার করেছে।
এই মামলায় গ্রেপ্তার ২,প্রধান  দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে (ডিএমপি)।
অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি আর জানান, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। 

ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয়। তাঁরা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির  কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

তিনি আরও বলেন,আদালতে  এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়,১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৬ জন,সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ৪ জন।

সংবাদ সম্মেলনে ডিএমপি  জানায়,এই  তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে,আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলাটির অভিযোগপত্র দেওয়া হবে ।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,এই হত্যাকাণ্ডের  সাথে জড়িত থাকা অনেককেই শনাক্ত করা হয়েছে,এখন তদন্তের স্বার্থে শনাক্ত আসামীদের নাম প্রকাশে অনিহা করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ।  

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি । রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে,১২ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। তাঁকে  গুলি করার পর আসামীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।  হাদিকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর,তিনি  সেখানে ১৮ ডিসেম্বর মারা যান।
মানিক মিয়া অ্যাভিনিউতে গত রোববার জানাজা অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ । তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। সারা দেশের বিভাগীয় শহরগুলোয় সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে যা অনুষ্টিত হবে আজ বেলা ২টায়। গতকাল শনিবার ফেসবুক পোস্টে এ কথা জানায় ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের দস্যসচিব আবদুল্লাহ আল জাবের এর আগে রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে বেলা ১১টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। আবার বেলা দুইটা থেকে পরিবর্তিত কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কারন আজ ডিএমপির সংবাদ সম্মেলন থাকায়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

1

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

2

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

3

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

4

শুরুতেই বিপর্যয়, শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

5

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

6

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

7

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

8

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

9

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

11

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

12

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

13

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

14

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

15

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

16

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

17

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

18

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

19

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

20