NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

গ্রিসের মধ্যাঞ্চলীয় শহর ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত পাচঁজন নিহত হয়েছেন এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির দমকল বাহিনী জানিয়েছে।

গ্রিসের একাধিক স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোররাতে ‘ভিওলান্তা’ নামের ওই বিস্কুট কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় কারখানায় রাতের শিফটে কর্মরত শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।

প্রথমে চারজন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।

মৃতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী।

এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গ্রিসজুড়ে শোকের ছায়া দেখা দিয়েছে। সরকার হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

1

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

2

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

3

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

4

যশোরে দুই দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

5

৬৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত বিএসআরএম(BSRM )- এর

6

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

7

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

8

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

9

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

10

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

11

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

12

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

13

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

14

বিটকয়েনের দামে ব্যাপক পতন

15

ঈদের পূর্বে পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শ

16

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

17

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

18

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

19

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

20