NNTV
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংগঠিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে এই ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’। একইসঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এ কথা বলেন।

গতকাল শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তাতে দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।

প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।

শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।

এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে আরও বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন। যারা এগুলো শেয়ার করেন, তারা মূলত ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

1

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

2

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

3

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

4

তেলের বাজার কবে স্থির হবে ?

5

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

6

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

7

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

8

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

9

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

10

রাজধানীসহ সারা দেশে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্

11

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

12

নারায়নগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

13

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

14

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

15

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

16

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

17

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

18

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

19

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

20