NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মীরের বাজার চৌরাস্তা এলাকায় এক ঝটিকা চেকপোস্ট বসিয়ে এই মাদক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বাধ পিটুকা গ্রামের মোঃ জসমত আলীর ছেলে মোঃ সাগর মিয়া (৩১), যিনি বর্তমানে পূবাইলের ভাদুন ধরপাড়া এলাকায় বসবাস করেন। অন্যজন হলেন সিলেট জেলার জৈয়ন্তিয়াপুর থানার কেন্দ্রী গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে ও ট্রাকের হেলপার মোঃ সাইদুর রহমান সাহেদ (২৫)।

অভিযানের বিবরণ পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার একটি রাত্রিকালীন চৌকস টহল টিম মীরের বাজার চৌরাস্তায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকামুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-২৫৩৭) গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি থামানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ০৮ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) ভারতীয় 'Whisky' উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

পুলিশের বক্তব্য পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদ ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ রোববার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের এই চালানটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে বড় কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

এনএন  টিভি /রাজু হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

1

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

2

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

3

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

4

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

7

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

8

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

9

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

10

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

11

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

12

দুবাই বন্যার কবলে পড়েছে

13

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

14

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

15

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

16

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

17

বিশ্বকাপে পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যা

18

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

19

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

20