NNTV
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, উদ্ধার করা ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র‍্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

1

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

2

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

3

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

4

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

5

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

6

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

7

বেগম রোকেয়া দিবস আজ

8

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

9

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

10

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

11

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

12

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

13

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

14

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

15

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

16

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

17

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

18

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

19

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

20