NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নিন্দা জানান।

রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন, ওসমান হাদী গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।

ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার পোস্টে লিখেছেন, তফসিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, আমিন।

রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুইজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

1

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

2

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

3

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

4

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

5

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

6

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

7

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

8

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

9

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

10

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

11

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

12

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

13

৩১ জন কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

14

জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

15

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

16

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

17

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

18

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

19

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

20