NNTV
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তোলারাম কলেজের বাস সংকট ও বাস মেরামতের দাবি শিক্ষার্থীদের অধ্যক্ষের আশ্বাস

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের সংখ্যা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ বাসের দ্রুত মেরামতের জন্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা।

মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত তোলারাম কলেজে বর্তমানে ২৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। ১৯৩৭ সালে গার্লস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৪৭ সালে এটি তোলারাম কলেজ নামে পুনঃপ্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিদিন বাসে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে বাধ্য হয়। পর্যাপ্ত আসন না থাকায় অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে বাসের ভেতরে অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য দুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, কলেজের অনেক শিক্ষার্থী প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাসে করে যাতায়াত করেন। তবে কলেজের বাসের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। এতে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বাসটি দ্রুত মেরামত, বাসসংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বাস বাড়ানোর ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম জিয়া বলেন, “কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে তোলারাম কলেজ শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছে।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পূজার ছুটির মধ্যেই বাসটির প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

1

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

2

এবার বহিষ্কৃত হলেন বিএনপির আরও ১৪ নেতা

3

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

4

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ

5

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

6

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

7

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

8

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

9

লামিন ইয়ামাল পেলেন সুখবর

10

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

11

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

12

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

16

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় আঘাত হানার দাবি ইসরায়েলের

17

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

18

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

19

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

20