NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

সাভারের আশুলিয়ায় বাংলা বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তার সমর্থকরা।এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ ৪ পুলিশ আহত হন। গুরুতর আহত অবস্থায় এসআই মনিরুলকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় একাধিক ধারাল অস্ত্রের কোপের জখম আছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল শিকদার স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত অন্য তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনার পর আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরপরই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করতে আশুলিয়ার নরসিংহপুরের চক্রবর্তী গ্রামে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটকয়েনের দামে ব্যাপক পতন

1

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

2

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

3

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

6

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

7

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

8

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

9

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

10

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবর

11

কানাডার কোচ হলেন মন্টি দেসাই

12

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

13

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

14

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

15

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

16

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

17

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

18

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

19

স্বর্ণ ও রুপার দাম কমেছে

20