NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

আসন্ন রমজান মাসে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন তেল কেনাসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি, সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের সাতটি ক্রয় প্রস্তাব রয়েছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস থেকে প্রায় ৩৫৭ কোটি টাকায় ২ লাখ ৭১ হাজার ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ করেছে কমিটি। যার প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১.৪৯ টাকা।


এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করার একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৭ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার।

সভায় 'সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২ এর আওতায় ফরিদপুরে প্রায় ৪৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সারগুদাম নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের প্যাকেজ-৪, লট-৪ এর আওতায় গাইবান্ধায় প্রায় ৪৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আরেকটি সারগুদাম নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উচ্চ-গতির দুটি বৃহৎ নৌযান ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে 'বাংলাদেশ রোড সেফটি' সংক্রান্ত তিনটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

1

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

2

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

3

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

4

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

5

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

6

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

7

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

8

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

9

ক্ষমতা গ্রহণের পরমুহূর্তেই একঝাঁক নির্বাহী আদেশ জারি করলেন ম

10

ইসরায়েলে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, ক্ষতিগ্রস্থ একাধি

11

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

12

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

13

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

14

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

15

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

16

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

17

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

18

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

19

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

20