NNTV
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের দিঘির পাড় সড়কে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে  নিহত হয়েছেন বাঁশি মোহন দাশ (৫০) নামের এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এতে আহত হয়েছেন আরো ৮জন।

বুধবার (১৮ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার , (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬), শিরিন আকতার (৪৭)। এদের মধ্যে ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মূলত রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ায় পুরো এলাকা অন্ধকার হওয়ায় দুটি ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং অপর একটি মারসা পরিবহনের বাস রাস্তার পাশে রাখা পিলারে লেগে দুমড়ে মুচড়ে যায়। ত্রিমুখী বাসের সংঘর্ষে অনেকেই হতাহত হয়। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার গাড়ি ৩টি উদ্ধার করে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।











এনএন টিভি / মোঃ বেলাল হোসেন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

1

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

2

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

3

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার প

4

শুভ বড়দিন আজ

5

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

6

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

7

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

8

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

9

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

10

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

11

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

12

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

13

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

14

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

15

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

16

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

17

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

18

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

19

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

20