NNTV
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ রাসুল আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর খয়েরমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসুল আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের লাইফ ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এএসআই শওকত আলীসহ পুলিশের একটি দল রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নুরনগর খয়েরমিল এলাকায় অভিযান চালায়। এ সময় রাসুল আলীকে আটক করে তার কাছ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসুল আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)  সেরাজুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদক সেবন ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

1

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

2

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

3

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

4

বিবর্ণ প্রত্যাবর্তন সাকিবের, জয় নিয়ে মাঠ ছাড়ল দল

5

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই গ্রিনল্যান্ডে এসে পৌঁছ

6

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

7

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

8

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

9

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

10

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

11

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

12

নরসিংদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

13

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

14

ঠাকুরগাঁয় ফের শীতের তীব্রতা বাড়লো

15

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

16

নিজ দেশে ফুটবল কিংবদন্তি মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

17

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

18

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

19

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

20