NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

ঢাকা-০৮ আসনের নির্বাচনী মাঠে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর মতে, যে ভোটের ফল আগে সন্ধ্যার মধ্যেই পাওয়া যেত, সেই ফল পেতে এখন দুই থেকে তিন দিন সময় লাগার বিষয়টি স্বাভাবিক নয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাকে স্লো পয়জনিং হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’

অনেক ত্যাগের মাধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একযোগে ১২ তারিখ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক।

বিদেশে থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে আসো। আবার তাদেরই ছেলে পেলে এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য। আগামীতে কি করবো সেইগুলা বলো। গীবত করার তো দরকার নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

1

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

2

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

5

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

6

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

7

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

8

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

9

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

10

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

11

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

12

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

13

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

16

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

17

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

18

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

19

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

20