NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

বাবার বয়সী ব্যক্তির  তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মালয়েশিয়ান অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন অ্যামি নূর, বিপুল সম্পদ, জমি ও মাসে মোটা অঙ্কের ভাতার বিনিময়ে ।

সম্প্রতি মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির একটি পডকাস্টে অংশ নিয়ে এমন বিস্ফোরক দাবি করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

পডকাস্টে অ্যামি জানান, প্রস্তাবটি এসেছিল একজন প্রভাবশালী ভিভিআইপির কাছ থেকে, যিনি মালয়েশিয়ায় সামাজিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। তৃতীয় স্ত্রী হওয়ার বিনিময়ে তাকে একটি বিলাসবহুল বাংলো, একটি গাড়ি এবং প্রায় ১০ একর (৪০ হাজার বর্গমিটার) জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

পাশাপাশি হাতখরচ হিসেবে প্রতি মাসে ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকার সমপরিমাণ, ভাতা দেওয়ার কথাও বলা হয়েছিল।
অ্যামি আরো জানান, কর্পোরেট ইভেন্ট উপস্থাপনার কাজ করতে গিয়ে তাকে প্রায়ই প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের মুখোমুখি হতে হয়। ২০১৯ সালে, যখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর এবং তিনি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পনসর খুঁজছিলেন, তখনই এই প্রস্তাবটি পান তিনি। 

প্রস্তাবদাতা ব্যক্তি ছিলেন একজন ‘দাতুক’—মালয়েশিয়ার একটি সম্মানসূচক উপাধিধারী ব্যক্তি, যার বয়স ছিল অ্যামির বাবার কাছাকাছি।

এই প্রস্তাব অ্যামি ও তার মা দুজনেই তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিয়ে অ্যামি বলেন, “আমার মা খুব দৃঢ়ভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি আমাকে কখনোই বিক্রি করতে রাজি ছিলেন না।”

পডকাস্টে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কেও কথা বলেন অভিনেত্রী।

তিনি জানান, দায়িত্বশীল ও আর্থিকভাবে স্থিতিশীল একজন সঙ্গী চান তিনি, তবে অতিরিক্ত ধনী হওয়া তার কাছে শর্ত নয়। 
রসিকতা করে অ্যামি বলেন, “দেখতে যদি আয়রন ম্যানের মতো হয়, সমস্যা নেই। কিন্তু কোনো দাদুর মতো যেন না হয়।”

অ্যামি নূর তিনির ভাষ্য, তিনি কারো ওপর নির্ভর না করে নিজের পরিশ্রমে, হালাল পথে উপার্জন করতে চান এবং বাবা-মায়ের সেবায় জীবন কাটাতে চান। 

সম্মান বিসর্জন দিয়ে ধনী হওয়ার কোনো আগ্রহ নেই বলেও স্পষ্ট করে জানান এই অভিনেত্রী।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

1

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

2

রোজার পদবি থেকে উধাও ‘খান’

3

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

4

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

5

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

6

ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

7

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

8

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

9

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

10

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

11

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

14

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

15

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

16

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

17

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

18

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত

19

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

20