NNTV
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ধর্ষণ মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ মার্চ) দিনভর পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

 পুলিশ সূত্রে জানা গেছে, ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  তারা হলেন— বাসন এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো.  আব্দুর রহমান (৪৩), জামালপুরের সরিষাবাড়ীর বলার দিয়ার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো.  রিফাত আহম্মেদ (২১) এবং জামালপুর সদরের সেলিম মিয়ার ছেলে সানজিদুর রহমান (৩০)।  রিফাত নাওজোড় এবং সানজিদুর ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 অপহরণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে কুমিল্লার মুরাদনগরের রুদ্রামপুর গ্রামের শাহ জালাল সরকারের ছেলে মো.  ইয়াছিন সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।

 সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোছা.  সুফিয়া বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।  তিনি ইটাহাটা এলাকার মো.  আব্দুর রহিমের স্ত্রী।  দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

 এ ছাড়াও সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরের মিনহাজুল ইসলাম (১৯) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মো.  নিজাম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।  তারা বর্তমানে তেলিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 বাসন থানার অফিসার ইনচার্জ  হারুন আর রশিদ  জানান,, গাজীপুর মহানগরীকে অপরাধমুক্ত এবং মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে।  গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  জনস্বার্থে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





এনএন টিভি / রাজু হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

1

পবিত্র রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

2

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

3

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

4

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

5

মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

6

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

7

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

8

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

9

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

10

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

11

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

12

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

13

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

14

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

15

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

16

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

17

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

18

দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

19

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

20