NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা: ডিএমপি

টাকা চুরিকে কেন্দ্র করেই মোহাম্মাদপুরে মা-মেয়েকে গৃহকর্মী আয়েশা হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। বিষয়টি নিয়ে লায়লা আফরোজের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে তাদের হত্যা করে আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুলড্রেস পড়ে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলো আয়েশা।


এর আগে, গতকাল রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যার পর তার স্বামী রাব্বীকে বিষয়টি জানায় আয়েশা। পরে তার স্বামী তাকে পালাতে সহায়তা করে।

প্রসঙ্গত, গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবন থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে সে। আর সাড়ে ৯টার নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে সে বের হয়ে যায়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

1

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

2

সীতাকুণ্ডে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

3

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

4

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

5

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

6

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

7

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

8

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

9

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

10

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

11

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

12

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

13

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

14

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

15

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

16

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

17

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

18

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

19

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

20