NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তিনি।  পোস্টে জাতীয় দলের সাবেক এই পেসার লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।

তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।

শফিউল জানান, অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ আমার ব্যবহারে মনক্ষুণ্ন হন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব।  ধন্যবাদ সবাইকে।

২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

1

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

2

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

3

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

4

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

5

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

6

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

7

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

8

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

9

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

10

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

11

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

12

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

13

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

14

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

15

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

16

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

17

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

18

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

19

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

20