NNTV
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এ ঐতিহাসিক যাত্রা শুরু করেন।

সর্বশেষ ১৯৭২ সালে চাঁদে নভোচারী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল আছেন বলে জানিয়েছেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান।

নাসা ‘ওরিয়ন’ ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছাবে। সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবেন নভোচারীরা।

‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী হলেন-নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

 নভোচারীরা এই মিশনে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা।

নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী পাঠানোর পরিকল্পনা আছে নাসার।

এর আগে ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে মানুষ প্রথম পা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

3

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

4

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

5

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

6

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

7

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

8

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

9

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

10

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

11

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

12

পটুয়াখালীর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব

13

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

14

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

15

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

16

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

17

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

18

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

19

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

20