NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, নির্বাচনী ব্যয় মেটাতে নিজের সঞ্চয়ের পাশাপাশি প্রবাসে থাকা আত্মীয়ের কাছ থেকে ঋণ নেবেন তিনি। এছাড়া গত ৬ বছরে তার বার্ষিক আয় প্রায় ২২ গুণ বৃদ্ধি পেয়েছে।

নির্বাচনী হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেত্রী। 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল। তবে ভোটে লড়তে অনড় তিনি।

হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার আয় বছরে প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বার এট’ল করা রুমিন ফারহানার রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

1

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

2

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

3

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

4

France and UK launch

5

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

6

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

7

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

8

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

9

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

10

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

11

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

12

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

13

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

14

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

17

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

18

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

19

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

20