NNTV
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় আবু বকর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর চর সৈয়দপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শিশুটি চর সৈয়দপুর এলাকা থেকে তার নানাবাড়ি গোপনগর এলাকায় যাচ্ছিল। এ সময় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

1

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

2

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

3

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

4

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

5

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

8

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

9

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

10

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

11

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

12

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

13

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

16

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

17

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

18

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

19

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

20