NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার একটি বাসার চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেরাজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ কক্ষে অবস্থান করছিলেন মেরাজ। সকালে সিলিং ফ্যানের হুকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি বার্তাও উদ্ধার করা হয়েছে, যা দেয়ালে লেখা ছিল বলে জানা গেছে। এতে নিজের ইচ্ছায় জীবন শেষ করার কথা উল্লেখ করা হয়েছে এবং সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

পরে তার মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

1

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

2

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

3

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

4

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

5

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

6

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

7

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

8

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

9

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

10

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

11

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

12

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

13

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

14

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

16

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

17

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

18

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

19

পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েল

20